৩১ মার্চ ২০১৭ - ১৭:৪৬
শিয়াদের নিয়ে জর্ডানের সংসদ সদস্যের কিছু প্রশ্ন

যখন আমি ইহুদিদের উপাসনালয়ের ছাদে দায়েশ ও আল-কায়েদার পতাকা উড়তে দেখবো এবং আরব দেশগুলোতে জায়নবাদী ইসরাইলের দূতাবাসের দরজায় তালা ঝুলতে দেখবো তখন বুঝবো যে, আমি ভুল করেছি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ‘জর্ডানের সংসদ সদস্য তারেক খোরি’র কিছু প্রশ্নের চর্চা এখন দেশটির চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তার এ মন্তব্যে সন্ত্রস্ত ওয়াহাবিকূল।

জর্ডানের সংসদ সদস্য তারেক খৌরি তার এক কলামে নিম্নোক্ত প্রশ্নগুলো করেছেন: 

  • যারা ফিলিস্তিনের সাথে খেয়ানত করেছে তারা কি শিয়া?
  • যারা লিবিয়াকে ধ্বংস করেছে ও লিবিয়ার জনগণকে হত্যা করছে তারা কি শিয়া?
  • যে সকল আত্মঘাতী ব্যক্তি নিজেকে ইরাক, সৌদি আরব ও কুয়েতে বিস্ফোরিত করছে তারা কি শিয়া?
  • যারা মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে তারা কি শিয়া?
  • সুমালিয়াকে যারা ধ্বংস করেছে তারা কি শিয়া?
  • যে সকল মার্কিন বিমান বাগদাদের উপর বোমা বর্ষণ করেছে তারা কি শিয়াদের কোন বিমানবন্দর থেকে উড্ডয়ন করতো।
  • মিসরের সিনাই মালভূমিতে যে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটছে সেগুলো কি শিয়াদের কাজ?
  • আল-কায়েদা, দায়েশ ও নুসরাহ ফ্রন্ট কি শিয়াদের দ্বারা গঠিত?
  • কেন জায়নবাদীদের মাঝে কোন আত্মঘাতী বিস্ফোরণ না ঘটে আমাদের (মুসলিম) জাতির মাঝে ঘটে?
  • কারদাভি কি শিয়া আলেম? সে কি ঐ ব্যক্তি নয় যে, সকল হারামকে হালাল ঘোষণা করেছে?
  • জায়নবাদীরা ধন্য যে, তারা এমন কিছু করতে পেরেছে যার ফলে আমরা পরস্পরের দিকে বন্দুক তাক করেছি। আর তারাই প্রতিদিন ইহুদি বসতিকে সম্প্রসারিত করে চলেছে এবং আমাদের অবস্থার উপর হাসাহাসি করছে।
  • সৌদি, লিবীয় ও তিউনিশীয়রা প্রতিদিন আত্মঘাতী হামলা চালাচ্ছে, প্রতিটি মুসলিম দেশে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, ফিলিস্তিন ছাড়া… কেন এবং এ বিষয়টি থেকে আপনারা কি অনুধাবন করেন?
  • হিজবুল্লাহ্ কি তাদের পথের বাধা?
  • শাহ শিয়া হওয়া সত্ত্বেও তার যুগে কেন তার বিরুদ্ধে সুন্নি বিশ্বের মাঝে কোন নড়চড় লক্ষ্য করা যায়নি?!
  • হিজবুল্লাহকে ভর্ৎসনা করেন যে, কেন তারা ফিলিস্তিনকে মুক্ত করে না, তারা একটি দল এবং মুষ্টিমেয় কিছু লোক। সরকারগুলো (আরবি ও ইসলামি) গোপনে ও প্রকাশ্যে ইহুদিদের সন্তুষ্টি আদায়ে ব্যস্ত এবং তাদের সর্বশেষ জন হচ্ছে এর্দোগান।
  • যাই হোক আমার নিজস্ব মতামত রয়েছে, আপনাদেরও রয়েছে।
  • যখন একজন উপসাগরীয় অঞ্চলের নাগরিক ফিলিস্তিনে শাহাদতের আশায় নিজেকে বিসর্জন দিয়ে অভিযান চালাবে তখন আমি আমার মতামত পরিবর্তন করবো।
  • যখন আমি ইহুদিদের উপাসনালয়ের ছাদে দায়েশ ও আল-কায়েদার পতাকা উড়তে দেখবো এবং আরব দেশসমূহে জায়নবাদী ইসরাইলের দূতাবাসগুলোর দরজায় তালা ঝুলতে দেখবো তখন আমি বিশ্বাস করবো যে, আমি ভুল করেছি।

২৮-৩-২০১৭

#iuvmpress